গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪৪ এএম ২০২৬
আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৬ সালের ফেলো নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ঘোষণা দেওয়া হয়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞানীদের মধ্য থেকে মাত্র ১৫৩ জন এই সম্মাননা অর্জন করেছেন।

নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিভবের প্রয়োগের মাধ্যমে নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশে কম্পিউটার সচেতনতা ও বিজ্ঞানশিক্ষার প্রসারে ড. অরুণ কুমার বসাকের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বিশেষ তাৎপর্যের বিষয় হলো, ড. অরুণ কুমার বসাক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত একমাত্র পদার্থবিদ হিসেবে এ সম্মান অর্জন করেছেন।

এদিকে গত ৫ অক্টোবর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ২০২৬ সালের গুণী শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন।

৮৬ বছর বয়সেও গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানশিক্ষায় তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে এক গর্বের সংযোজন।

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. অরুণ কুমার বসাক বলেন, এই স্বীকৃতি আমার দীর্ঘদিনের গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানচর্চার প্রতি এক ধরনের সম্মান। আমি মনে করি, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের বিজ্ঞানশিক্ষা ও গবেষণার জন্যও গর্বের বিষয়।

তিনি আরো বলেন, দেশের তরুণ শিক্ষার্থীরা যেন বিজ্ঞানচর্চা ও মৌলিক গবেষণায় আরও বেশি আগ্রহী হয়, সেটিই আমার প্রত্যাশা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা সম্ভব। আমি চাই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ আরো সমৃদ্ধ হোক এবং নতুন প্রজন্ম বিশ্বমানের বিজ্ঞানী হিসেবে গড়ে উঠুক।

অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমেরিকান ফিজিক্যাল সোসাইটির মতো আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সংগঠনের ফেলো নির্বাচিত হওয়া অধ্যাপক ড. অরুণ কুমার বসাকের দীর্ঘদিনের গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানচর্চার এক অসাধারণ স্বীকৃতি। তার এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশ গর্বিত। তার সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও মৌলিক গবেষণায় আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।

এসি/আপ্র/১০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
১০ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা...

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ
০৯ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও শহীদ জিয়া...

শুধু ডিগ্রি নয়, সাফল্যের জন্য প্রয়োজন বাস্তব দক্ষতা
০৯ অক্টোবর ২০২৬

শুধু ডিগ্রি নয়, সাফল্যের জন্য প্রয়োজন বাস্তব দক্ষতা

ইউল্যাবে আন্তর্জাতিক ইএসপি কনফারেন্সে ববি হাজ্জাজ

সন্তানদের সঙ্গে শ্রেণিকক্ষে বসেন অভিভাবকেরাও, সাফল্যে এগিয়ে শ্রীমঙ্গলের যে স্কুল
০৯ অক্টোবর ২০২৬

সন্তানদের সঙ্গে শ্রেণিকক্ষে বসেন অভিভাবকেরাও, সাফল্যে এগিয়ে শ্রীমঙ্গলের যে স্কুল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধু শিক্ষার্থীরাই নয়, বিশেষ ক্লাসে মাঝেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে