গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৩ এএম ২০২৬
নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
ছবি

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে মাসব্যাপী ‘সেল্ফ ডিফেন্স ট্রেনিং’ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

জাকসুর সহ-ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান জানান, আগামী ৫ সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী এ কোর্সে মোট ১২টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে শনি, রোব ও মঙ্গলবার ক্লাস নেওয়া হবে। প্রতিটি ক্লাসের সময়কাল হবে দেড় ঘণ্টা।

প্রশিক্ষণে মার্শাল আর্টের প্রাথমিক শারীরিক অনুশীলন, আত্মরক্ষার বিভিন্ন কৌশল এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণটি দুটি ব্যাচে অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচের ক্লাস বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ প্রশিক্ষণে মোট ১০০টি আসন রাখা হয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন করে নারী শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা নারীদের জন্য যে আদর্শ পরিবেশ থাকা প্রয়োজন, সেই জায়গায় রাষ্ট্রযন্ত্র অনেকটাই ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নারীদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের মনোবল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাকসুর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য সেল্ফ ডিফেন্স ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু আত্মরক্ষার সক্ষমতাই নয়, একই সঙ্গে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মনোবল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সামগ্রিক জীবনযাপনে একটি ভারসাম্য নিয়ে আসতেও এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

মাজহারুল ইসলাম আরো বলেন, ১২টি ক্লাসের মাধ্যমে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম ও আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত কিছু তাত্ত্বিক বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

কোর্সটি সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

এসি/আপ্র/০২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের...

এসএসসি পাস করেও একাদশে আবেদন করেনি দেড় লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পাস করেও একাদশে আবেদন করেনি দেড় লাখ

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আ...

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই