গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোস্তাফিজকেন্দ্রিক ঘটনা বাংলাদেশ-ভারত কারোর জন্য ভালো না: অর্থ উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
মোস্তাফিজকেন্দ্রিক ঘটনা বাংলাদেশ-ভারত কারোর জন্য ভালো না: অর্থ উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। এটা দুঃখজনক। এটা দুই দেশের (বাংলাদেশ-ভারত) কারোর জন্য ভালো হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আপনি বলছিলেন যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সরকার। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধ হলো। এই প্রেক্ষাপটে পরবর্তীতে কী ধরনের প্রভাব পড়তে পারে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘না না আমাদের এখানে কোনো প্রভাব পড়ে নাই। আজকের ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি।’

কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকের এমন পাল্টা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না আমি আমার দিক থেকে দেখছি না, অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং রেশনাল ওয়েতে আমরা যে ডিসিশন নিচ্ছি সেটা অর্থনীতির সঙ্গে, অ্যাটলিস্ট আমাদের ক্রয়ের ব্যাপারে কোনো প্রভাব পড়বে না।’

এটা শুধু অর্থ-বাণিজ্যের বিষয় না, পারস্পরিক সম্পর্কের বিষয় আছে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে সালেহউদ্দিন বলেন, ‘পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারবো না। ফরেন অ্যাডভাইজার ছিলেন, তাকে জিজ্ঞেস করতে পারেন।’

আপনি সেদিন বলেছিলেন ভারত প্রতিবেশী, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে। এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা, রাজনৈতিক কি না? এ ধরনের প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আপনি প্রেক্ষিতটা দেখেন, শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই। এটা আপনি স্বীকার করবেন, শুরুটা বাংলাদেশ করেনি।

তিনি বলেন, একটা স্পোর্টস তাদের আমরা অ্যাম্বাসেডর বলি। মোস্তাফিজুর একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার। যারা নিয়েছে তারা পর্যালোচনা করেই নিয়েছে, তাকে তো দয়া-দাক্ষিণ্য করে নেওয়া হয়নি। ওরা সেটা হঠাৎ করে বন্ধ করে দেবে, একটা কারণে সেটা তো খুব দুর্ভাগ্যজনক। এটা সিকুয়েল যেটা হয়েছে, এগুলো আনফরচুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের কারো জন্য ভালো হয়নি।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বলি এটা আর... করবে না। হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল তাই না, পৃথিবীর লোকজন যায় নাই? হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু গিয়েছিল তো। আমার মনে হয় একটা ইমোশনের সঙ্গে কাজ হয়েছে, এটা দুইপক্ষ একটু বিবেচনা করে সমাধান হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রেই বলেন, আর অর্থ ক্ষেত্রে বলেন হ্যাম্পার হোক।

৩১ ডিসেম্বরের মধ্যে এনবিআর দুই ভাগ করার কথা ছিল। কিন্তু সেটা হয়নি? এ বিষয়ে আপনার অভিমত কী? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হলো না, আপনি দেখেন ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হয় কি না। সব ফরমালিটিজ সম্পন্ন। ছোটোখাটো একটা জিনিস আছে, হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।

এসি/আপ্র/০৬/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে...

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা প্রতি...

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ...

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি
০২ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি

জুন শেষে এই ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে