গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিএসইসি’র নতুন চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস রাশেদ মাকসুদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ০২:৫৮ এএম ২০২৬
বিএসইসি’র নতুন চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস রাশেদ মাকসুদের
ছবি

বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ -ছবি সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্ব হস্তান্তরের পর শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক চিঠিতে তিনি এই আশ্বাস দেন।

রোববার (৭ জুন) সংবাদমাধ্যমকে রাশেদ মাকসুদ জানান, নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশার পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন হলে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান খন্দকার রাশেদ মাকসুদ। প্রায় ২১ মাস দায়িত্ব পালন শেষে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। দায়িত্বকালীন সময়ে দেশের পুঁজিবাজারকে একটি স্থিতিশীল ও নিয়মভিত্তিক কাঠামোর ওপর দাঁড় করানোর লক্ষ্যে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে রাশেদ মাকসুদ লেখেন, “দুই হাজার চব্বিশ সালের আগস্টে বিদ্যমান বিপর্যস্ত পরিস্থিতি থেকে একটি শক্ত ভিত্তি তৈরি করতে আমরা নিরলসভাবে কাজ করেছি। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই ভবিষ্যতে পুঁজিবাজার আরো এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

চিঠিতে তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারে শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনতে কমিশন প্রয়োজনীয় বিধি-বিধান সংস্কার, নীতিমালা সহজীকরণ, অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কমানো, বাজারে অনুগত্য নিশ্চিত করা, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

বিদায়ী চেয়ারম্যানের মতে, এসব উদ্যোগ বাজারের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।

চিঠিতে তিনি আরো বলেন, নতুন প্রাথমিক গণপ্রস্তাব এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিধিমালা প্রণয়নের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রও এখন অনেক বেশি প্রস্তুত। ফলে বাজারে নতুন বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত চেয়ারম্যানের উদ্দেশে রাশেদ মাকসুদ লেখেন, “নতুন প্রাথমিক গণপ্রস্তাব এবং মিউচুয়াল ফান্ড বিধিমালার মাধ্যমে পুঁজিবাজার এখন নতুন যাত্রার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস, আপনার বিশাল অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাজারকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন।”

একই সঙ্গে তিনি ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আপনার যদি কখনো কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হয়, আমি সবসময় পাশে আছি। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন প্রশ্নে আমার সমর্থন রয়েছে এবং এ বিষয়ে আমি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, বিদায়ী চেয়ারম্যানের এই বার্তা শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা নয়; বরং সাম্প্রতিক বছরগুলোতে শুরু হওয়া সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার একটি আহ্বানও বটে। একই সঙ্গে এটি দেশের পুঁজিবাজারকে আরো শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তোলার প্রত্যাশার প্রতিফলন।
সানা/আপ্র/৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে...

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা প্রতি...

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ...

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি
০২ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি

জুন শেষে এই ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে