গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলো সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১৯:৪১ এএম ২০২৬
জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলো সরকার
ছবি

ছবি সংগৃহীত

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) তেল বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এ অবস্থায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে গত ২১ এপ্রিল চীনা জাহাজ ‘নিনেমিয়া’ যাত্রা শুরু করে। দীর্ঘ প্রায় ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়।

ইতোমধ্যে তেল খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি লাইটার জাহাজ এক ট্রিপে প্রায় ৪ হাজার টন করে ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। এতে দিনে অন্তত ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রমে দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজটি থেকে কুতুবদিয়া হয়ে পতেঙ্গার ইআরএল পর্যন্ত তেল পরিবহন করা হচ্ছে।

এদিকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসে আরো প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় পর বড় এই চালান দেশে আসায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরবে এবং রিফাইনারি কার্যক্রম আবার স্বাভাবিক গতি পাবে।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে...

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা প্রতি...

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ...

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি
০২ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি

জুন শেষে এই ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে