গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার টাকার বেশি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৩:০৫ এএম ২০২৬
সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার টাকার বেশি
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের সমন্বয় এসেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বোচ্চ প্রতি ভরিতে ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে। নতুন দর মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সোনার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা
২১ ক্যারেট: ২,২৯,৪৩১ টাকা
১৮ ক্যারেট: ১,৯৬,৬৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬০,১৪৭ টাকা

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।
রুপার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ৫,৪৮২ টাকা
২১ ক্যারেট: ৫,১৯০ টাকা
১৮ ক্যারেট: ৪,৪৯০ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা—বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব—সোনার দামে এই পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে।

এসি/আপ্র/০৫/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ

সাময়িক অর্থসংকট মোকাবিলা এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংকিং খাতে ফি-ভিত্তিক ও সম্পূর্ণ ডিজিটাল...

ইইউ সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা শিগগির
০৬ সেপ্টেম্বর ২০২৬

ইইউ সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা শিগগির

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে শিগগির আলোচনা শুরু হতে যাচ্ছে। আনুষ্ঠ...

হিমাগার ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ
০৬ সেপ্টেম্বর ২০২৬

হিমাগার ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ

কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং পল্লি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলতি ২...

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে