গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে সোনার বাজারে আবারো বড় লাফ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৩২ এএম ২০২৬
দেশে সোনার বাজারে আবারো বড় লাফ
ছবি

ছবি সংগৃহীত

অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম বুধবার(৮ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী,২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

এর আগে, গত ৬ এপ্রিল বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সেই সময় অন্যান্য ক্যাটাগরিতে দাম ছিল, ২১ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা ও চলতি বছরে ৫৩ বার বদলেছে সোনার দাম।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১ বার আর কমেছে ২২ বার।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর দাম বেড়েছিল ৬৪ বার, কমেছিল ২৯ বার। 

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা।

নতুন দামে রুপার মূল্য, ২২ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৫৯৯ টাকা,১৮ ক্যারেট প্রতি ভরি: ৪ হাজার ৭৮২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৩ হাজার ৬১৬ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮ বার ও কমেছে ১৪ বার।

আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় দাম বেড়েছিল ১০ বার আর কমেছিল ৩ বার।

এসি/আপ্র/০৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে...

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা প্রতি...

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ...

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি
০২ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি

জুন শেষে এই ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে