গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

সোনার দামে হঠাৎ বড় পতন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬ পিএম, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫৬ এএম ২০২৬
সোনার দামে হঠাৎ বড় পতন
ছবি

ছবি সংগৃহীত

গত কয়েকদিন ধরে উর্ধ্বমুখী বাজারে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে সোনার দামে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে সোনার দাম নেমে গেছে ২ দশমিক ৮ শতাংশেরও বেশি নিচে। এতে স্পট মার্কেটে ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে প্রতি আউন্স সোনার দাম। দিনের শুরুতে ৪ শতাংশের বেশি পতনের পর টানা চার দিনের ঊর্ধ্বমুখী প্রবণতাও থেমে গেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার গোল্ডের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে নেমে গেছে ৪ হাজার ৬৪৯ ডলারে।

এর আগে, প্রাইম-টাইম ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরো আগ্রাসী হামলা চালাবে এবং এই সংঘাতে তাদের প্রধান কৌশলগত লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে। 

মূলত, ট্রাম্পের এই ভাষণের পরপরই যুদ্ধবিরতির আশায় থাকা বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন।

ক্যাপিটাল ডট কমের সিনিয়র বিশ্লেষক কাইল রড্ডা বলেন, ট্রাম্পের ভাষণ এবং সপ্তাহান্তে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের দামে। এতে তেলের দাম, মার্কিন ডলার এবং সুদের হার বেড়ে গেছে, যা স্বাভাবিকভাবেই সোনার ওপর চাপ তৈরি করেছে।

এদিকে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড এবং ডলার সূচক বাড়ায় ডলার-নির্ভর সোনা আরো চাপে পড়েছে। এছাড়া, ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার ইঙ্গিত দেয়ার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান সংঘাত শুরুর পর মার্চ মাসে সোনার দাম ১১ শতাংশ কমেছে, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় মাসিক পতন। তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা আবারো জোরালো হয়েছে, যা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি আরো জটিল করে তুলছে।

এখন ২০২৬ সালের বেশিরভাগ সময়জুড়েই যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের আগে ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ থাকলেও এখন তা কমে ১২ শতাংশে নেমে এসেছে।

এদিকে বিশ্ববাজারে দামের পতন ঘটায় দেশের বাজারেও অনেকটা কমতে পারে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই, যেকোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে, সবশেষ গত ১ এপ্রিল সকালে দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকেই।

সে অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে এখন।
 
এসি/আপ্র/০২/০৪/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

টানা বৃষ্টিতে কাঁচামরিচের কেজি ২৫০ টাকা
২২ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে কাঁচামরিচের কেজি ২৫০ টাকা

টানা কয়েক দিনের বৃষ্টিতে ক্ষেতের ব্যাপক ক্ষতির প্রভাবে দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়ে গেছে কাঁচামরিচের...

টানা বৃষ্টিতে সবজির দামে আগুন, মরিচ ২৪০ টাকা
২২ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে সবজির দামে আগুন, মরিচ ২৪০ টাকা

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজি...

জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়
১৯ জুলাই ২০২৬

জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এস...

১০০ বৈদ্যুতিক বাসে ৪০০ কোটি টাকা চায় বিআরটিসি
১৯ জুলাই ২০২৬

১০০ বৈদ্যুতিক বাসে ৪০০ কোটি টাকা চায় বিআরটিসি

ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে