গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মেনু

শুল্ক কমানোর পরও কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৩৮ এএম ২০২৬
শুল্ক কমানোর পরও কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরুর আগেই বিলাসবহুল পণ্য হিসেবে পরিচিত খেজুরের দাম এখন আকাশছোঁয়া। বাজার নিয়ন্ত্রণে সরকার খেজুর আমদানিতে শুল্ক হার কমালেও এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। গত এক মাসে জাতভেদে খেজুরের দাম কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এমনকি নিম্নআয়ের মানুষের কাছে জনপ্রিয় সাধারণ মানের খেজুরের দামও কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দামের এই পার্থক্য আরো প্রকট; কোনো কোনো ক্ষেত্রে তা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হতে দেখা গেছে।

মূলত শুল্কহার বিবেচনায় খেজুরকে বিলাসবহুল পণ্যের তকমা দেওয়া হয়। তবে, প্রতিবছর রজমান মাসে সর্বসাধারণের জন্য খেজুর কেনার সুবিধার্থে সরকার শুল্কহার কমিয়ে থাকে। এবারও গত ২৩ ডিসেম্বর খেজুরের ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। শুল্কহার কমায় আমদানি বৃদ্ধি ও দাম সহনীয় পর্যায়ে নেমে আসার প্রত্যাশা থাকলেও বাজারে ঠিক তার উল্টোটা দেখা যায়। রমজানের আগেই দাম হু হু করে বেড়ে যায়। আসন্ন রমজান মাসকে সামনে রেখে এবারও তার ব্যতিক্রম হয়নি।

রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, বহুল বিক্রিত খেজুর জাহিদী প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা দরে। একমাস আগে এই জাতের খেজুর ২৫০ টাকায় বিক্রি হতো। অর্থাৎ মাসের ব্যবধানে কেজিতে জাহিদী খেজুরের দাম বেড়েছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ইরানি মরিয়ম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত। একমাস আগে এই জাতের খেজুর ১০০০ থেকে ১১৫০ টাকায় বিক্রি হতো। মাসের ব্যবধানে উন্নতমানের ইরানি মরিয়ম খেজুরের দাম ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছ। আর কালমি মরিয়ম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়, যা একমাস আগে ৭০০ টাকায় বিক্রি হতো। আর সুক্কারি জাতের খেজুরের দামও মাসের ব্যবধানে ২০০ টাকা পর্যন্ত বেড়ে ৮০০ টাকা হয়েছে।

এছাড়া, আজুয়া, বরই, দাবাস, মাবরুম, মেডজুল ও আম্বারাসহ প্রায় সব ধরনের খেজুরের দাম মাসের ব্যবধানে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতিকেজি আজুয়া খেজুর ৮০০ থেকে ৯৫০ টাকা, বরই ৫০০ থেকে ৫৫০ টাকা, দাবাস ৫৫০ থেকে ৬০০ টাকা, মাবরুম ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মেডজুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং আম্বারা ৮৫০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।  

মানিকনগরের মুন্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহসিন মোল্লা বলেন, একমাস আগের তুলনায় প্রায় সব ধরনের খেজুরের দাম ১০০ টাকার ওপরে বেড়েছে। সরকার শুল্ক কমালেও সিন্ডিকেট তো ভাঙতে পারেনি। আমরা কম দাম না কিনতে পারলে কম দামে বিক্রি করবো কীভাবে?

তবে পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার বাদামতলীর চেয়ে খুচরা বাজারে ধরনভেদে খেজুরের দাম প্রতিকেজি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। বহুল বিক্রিত জাহিদী ৫ কেজি খেজুর পাইকারি বাজারে ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজি দরে ২০০ থেকে ২৪০ টাকা। ইরানি মরিয়ম ৫ কেজি খেজুরের প্যাকেট ৫০০০ টাকা থেকে ৬২০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিকেজি ১০০০ থেকে ১২৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ৫ কেজি কালমি মরিয়ম ৩৪০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজি দরে ৬৮০ থেকে ৭০০ টাকা।

এ বিষয়ে বাদামতলী পাইকারী বাজারের সেসার্স আর এন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. এমদাদুল করিম বলেন, গত একমাসে খেজুরের দাম সামান্য বেড়েছে। তবে, গত বছরের তুলনায় এখনো কম রয়েছে। আমদানিকারকরা বলছেন সৌদি, ইরানসহ বিভিন্ন দেশে খেজুরের দাম বেশি রয়েছে। তাদের (আমদানিকারকরা) থেকে বেশি দামে কেনায়, আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মানুষ গত বছরের তুলনায় এবার কম দামে খেজুর কিনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই পাইকারি ব্যবসায়ী।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি
০৭ এপ্রিল ২০২৬

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি

জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণা...

তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানিমন্ত্রী যে বার্তা দিলেন
০৭ এপ্রিল ২০২৬

তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানিমন্ত্রী যে বার্তা দিলেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের...

সরকারের প্রথম একনেকে ৬ প্রকল্প অনুমোদন
০৬ এপ্রিল ২০২৬

সরকারের প্রথম একনেকে ৬ প্রকল্প অনুমোদন

নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায়...

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী
০৬ এপ্রিল ২০২৬

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 সপ্তাহ আগে