গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৯ এএম ২০২৬
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারো বাড়লো সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা।

অর্থাৎ, প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাদের আগের তুলনায় ৫ টাকা বেশি খরচ করতে হবে। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে এই তেলের দাম ছিল ১৯৫ টাকা।

ফলে কয়েক মাসের ব্যবধানে আবারো বাড়লো সয়াবিন তেলের দাম।

এসি/আপ্র/০২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বেড়েছে দাম, কমেছে কেক-পাউরুটির আকার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেড়েছে দাম, কমেছে কেক-পাউরুটির আকার

রাজধানীর বেশির ভাগ এলাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বেকারিতে তৈরি খোলা পাউরুটি ও কেক। কোথাও পণ্যের দাম...

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
১৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ...

সম্পত্তি বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করতে হবে
১৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পত্তি বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করতে হবে

ব্যাংক খাতের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ...

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের বিষয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের বিষয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই