গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

সোনার গহনার দাম আরো কমলো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪১ এএম ২০২৬
সোনার গহনার দাম আরো কমলো
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে সোনার গহনার দাম আরো কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ভ্যাটসহ এ দাম কার্যকর হয়েছে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৯ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট ১০ হাজার ৯৬৪ টাকা দাম বেড়েছিল।

নতুন করে দুই দফায় দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমেছে।

কমেছে রুপার দামও

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমে হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা
৩০ আগস্ট ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্...

এনবিআরে একযোগে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার
৩০ আগস্ট ২০২৬

এনবিআরে একযোগে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছ...

প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী
৩০ আগস্ট ২০২৬

প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।রো...

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বন্দরের বড় ভূমিকা
৩০ আগস্ট ২০২৬

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বন্দরের বড় ভূমিকা

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই