গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

নাগরিক শোকসভায় বক্তারা

ডা. রবিউল হোসেন মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:০৩ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:০৪ এএম ২০২৬
ডা. রবিউল হোসেন মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন
ছবি

ছবি প্রতিনিধি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: উপমহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১ আগস্ট) বিকেলে বিএনএসবি ও সিইআইটিসির উদ্যোগে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এ শোকসভায় বক্তারা তার কর্মময় জীবন, মানবসেবা ও চক্ষু চিকিৎসায় অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। তিনি বলেন, চক্ষু চিকিৎসা সেবায় অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন এক অবিস্মরণীয় নাম। তিনি শুধু একজন কিংবদন্তি চিকিৎসকই নন, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। মানুষের কল্যাণ ও মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে তিনি আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি। তিনি বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তার লেখা ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থেও তার জীবনদর্শন ও সমাজ ভাবনার প্রতিফলন রয়েছে। বর্তমানে মানবিক সমাজ প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার আদর্শ অনুসরণ করে সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

মাওলানা মো. মেজবাহ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ এম অহিদুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিওর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী। স্বাগত বক্তব্য দেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী।

স্মৃতিচারণমূলক বক্তব্য দেন চক্ষু চিকিৎসা সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফা শামীম, চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ছিদ্দীক স্যার, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান নাদের খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান শিরিন পারভীন হক, ইসলামিয়া হাসপাতাল ঢাকার মো. ফয়সাল সাহেদ, ময়মনসিংহ বিএনএসবি কে জামান হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া, ফয়েজলেকের মো. মহিউদ্দিন, ডা. মেরাজুল ইসলাম ভূঁইয়া, ডা. সোমা রানী রায়, কেন্দ্রীয় ওএসবির মহাসচিব অধ্যাপক ডা. জিন্নুরাইন নিউটন ও ডা. আবু নাসের।

এ ছাড়া শোকসভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনের দুই ছেলে ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চিকিৎসা সেবা ও মানবকল্যাণে অধ্যাপক ডা. রবিউল হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সানা/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাল লাইসেন্সে অস্ত্র সরবরাহ, প্রতারণার শিকার কর আইনজীবী
০২ আগস্ট ২০২৬

জাল লাইসেন্সে অস্ত্র সরবরাহ, প্রতারণার শিকার কর আইনজীবী

অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয়ের আড়ালে গড়ে ওঠা বিশ্বাসের সুযোগ নিয়ে জাল ও ভুয়া অস্ত্রের লাইসেন্স ব্যবহ...

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা
০২ আগস্ট ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা

বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, বসতঘর ও...

সততা ও সেবায় বদরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও আঞ্জুমান
০২ আগস্ট ২০২৬

সততা ও সেবায় বদরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও আঞ্জুমান

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রশাসনিক দায়িত্ব শুধু দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার...

আশুলিয়ায় যুবদল নেতা দুলাল মীরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ
০২ আগস্ট ২০২৬

আশুলিয়ায় যুবদল নেতা দুলাল মীরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ

মো. সাজ্জাদ হোসেন, আশুলিয়া (ঢাকা): “বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়”-এই প্রতিপাদ্যকে সামনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই