মোঃ আরিফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরের বালুমহলের ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও মজুদকরণে সম্পৃক্ত পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর আজিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও সহ-সভাপতি আকিবুল খান গংদের বিচারের দাবিতে ২৪-এর গণঅভ্যুত্থানে আহত গেজেট প্রাপ্ত জুলাই যুদ্ধাদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হরিরামপুর উপজেলার সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধাদের সমন্বয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত জুলাইযোদ্ধা ও ছাত্রনেতা মেহেরাব হোসেন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসররা যেইভাবে ছাত্র-জনতার উপর আক্রমণ করে আন্দোলন ব্যার্থ করতে মারমুখী ভূমিকা পালন করেছিল। আন্দোলনে হামলাকারী বিগত ২৪ পরবর্তী সেই একই শক্তি দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে থেকে এখন পর্যন্ত নিরীহ সাধারণ জনগণ ও ছাত্র জনতাকে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তাদের এখনো কেন আইনের আওতায় আনা হলো না। তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ২৪-এর যুদ্ধাহত সর্বোচ্চ গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা আরমান হোসেন ও সাদিকুল ইসলাম রাব্বি এবং বয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম শফিক।
কেএমএএ/আপ্র/৩০.০৭.২০২৬