গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১৬:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সংলগ্ন নাফনদী জলসীমায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় ঘটা এই ঘটনায় আহত যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 
আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন।

২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতেছে। এ ঘটনা নতুন নয় এর আগেও একইভাবে অনেকে আহত হয়েছে। আমরা সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোকন কান্তি রুদ্র বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আছে। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল রোববার (১১ জানুয়ারি) সকালে হোয়াইক্যংয়ে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও একই দিন পালিয়ে আসা ৫৩ জন বিদ্রোহীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে