গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

ভালুকায় দীপু হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ১৩:৪৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
ভালুকায় দীপু হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা ইমাম ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ১৮ ডিসেম্বর রাতে ভালুকার পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকায় ছিল ইয়াছিন। উত্তেজিত জনতাকে ধর্ম অবমাননার উসকানি দিয়ে দীপুকে নির্মমভাবে মারধর করার পর হত্যা করে তার নিথর দেহ দড়ি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাছে বেঁধে মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় ইয়াছিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল সে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এসি/আপ্র/০৮/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

হাতকড়াসহ পালালো যুবক, বাবা-মায়ের সহায়তায় ফের আটক
১৫ আগস্ট ২০২৬

হাতকড়াসহ পালালো যুবক, বাবা-মায়ের সহায়তায় ফের আটক

মানিকগঞ্জের হরিরামপুরে এক যুবক হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সাড়ে তিন ঘণ্টা প...

শহরজুড়ে বোমা আতঙ্ক, বাজলো বঙ্গবন্ধুর ভাষণ
১৫ আগস্ট ২০২৬

শহরজুড়ে বোমা আতঙ্ক, বাজলো বঙ্গবন্ধুর ভাষণ

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বোমাসদৃশ বক্স দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়...

গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটায় সীতাকুণ্ডে ৯ মৃত্যু
১৫ আগস্ট ২০২৬

গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটায় সীতাকুণ্ডে ৯ মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুরোনো জাহাজ গ্যাসমুক্ত না করেই কাটার কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে প...

সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানত না পুলিশ
১৫ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানত না পুলিশ

১৫ আগস্ট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাতক্ষীরায় মিছিল করেছে কার্যক্রম নিষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে