গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

খুলনায় এবার বস্তাবন্দি রক্তাক্ত নারীর মরদেহ উদ্ধার

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১৫ এএম ২০২৬
খুলনায় এবার বস্তাবন্দি রক্তাক্ত নারীর মরদেহ উদ্ধার
ছবি

ছবি প্রতিনিধি

খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তাবন্দি এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নগরীর খুলনা থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে প্লাস্টিকের একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বস্তার এক পাশ দিয়ে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে খুলনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে বস্তাটি খুলে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও নৃশংসভাবে হত্যা করার পর পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় ভরে নিরালা এলাকার ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খুলনা থানার পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

জনবহুল আবাসিক এলাকার সড়কে এভাবে বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সানা/আপ্র/৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি
২৬ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল ভূমিসেবার প্রযুক্তিগত ত্রুটিতে কয়েকটি মৌজা...

গোবিন্দগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আল...

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি
২৬ আগস্ট ২০২৬

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির ব...

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক
২৫ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩২৭ ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই