গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই বরখাস্ত

জেলা প্রতিনিধি, পিরোজপুর

জেলা প্রতিনিধি, পিরোজপুর

প্রকাশিত: ১৭:১৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫১ এএম ২০২৬
বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই বরখাস্ত
ছবি

ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরায় ঘুষ নিয়ে মামলা তদবির করতে গেলে পরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এসআইয়ে নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চিনলা এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন। তিনি আদালতের সি আর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামে এক আসামির জামিনের সুপারিশ করে ঘুষ দিতে চান এবং জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় পরে বিচারক বিব্রত বোধ করেন। একপর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে মো. শাহরিয়ারকে আটক করা হয়।

বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়। তারা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) পুলিশের এসআই শাহরিয়ারকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মং চিনলা বলেন, ‘অভিযুক্ত শাহরিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তার বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসি/আপ্র/০৬/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে