গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুর ও মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১৫ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ০৪:১৫ এএম ২০২৬
দিনাজপুর ও মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ছবি

ছবি প্রতিনিধি

দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল সাড়ে নয়টায় পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উদ্বোধনের শুরুতে ১২ থেকে ৫৯ মাস বয়সী এক শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনাজপুর পৌর এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসূল রাব্বি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মমরেজ সুলতানা, ইপিআই সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান চৌধুরী এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদমান হোসেন প্রমুখ।

অন্যদিকে ঘোড়াঘাটে একই দিনে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, মেডিকেল অফিসার ডা. মো. আহসান হাবীব, এসআই রাজা, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঘোড়াঘাট উপজেলায় মোট ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১৩ হাজার ১৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল প্রদান করা হচ্ছে।

এদিকে মেহেরপুরেও একই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৭ জুন সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রশাসক শিল্পী রানী রায় এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলার ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা এবং মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলায় মোট ৪৭৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলাভিত্তিকভাবে সদর, গাংনী ও মুজিবনগরসহ বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের
০৫ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক বৃষ্টিতে আমনখেতে ফিরেছে প্রাণ। ধানে ফুল...

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৫ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আকরাম হোসেন: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পা...

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে