গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক ১

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
বদরগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক ১
ছবি

আটক শিক্ষার্থী মুকুল -ছবি সংগৃহীত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের কালজানি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থী মুকুল গঙ্গাচড়া উপজেলার পূর্ব মহিপুর বিজয়বাদ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী ও অভিযুক্ত মুকুল একই মাদ্রাসায় পড়াশোনা করতো। বুধবার রাতে খাবার শেষে প্রতিদিনের মতো শিক্ষার্থী ও শিক্ষকরা ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২টার দিকে ওই শিশু শিক্ষার্থী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে মাদ্রাসা-সংলগ্ন এলাকার লোকজন সেখানে ছুটে যান।

ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মুকুল মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মুকুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, গ্রেপ্তারকৃত মুকুলকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে