গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাইকগাছায় গণপিটুনির পর যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১১:৩২ এএম ২০২৬
পাইকগাছায় গণপিটুনির পর যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ
ছবি

নিহত হাসান চাঁদখালী গ্রামের মালেক সরদারের ছেলে -ছবি সংগৃহীত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গণপিটুনির ঘটনায় হাসান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও ওঠে। মৃত্যুর কারণ ও ঘটনার সূত্রপাত নিয়ে একাধিক পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত হাসান চাঁদখালী গ্রামের মালেক সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি কালীদাশপুর এলাকার বাসিন্দা হিসেবেও পরিচিত।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদখালী পশুর হাট চলাকালে হাসানের বসবাসের গোলপাতার ঘরের পাশে কুদ্দুস নামে এক ব্যক্তি প্রস্রাব করতে বসেন। এতে হাসান বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিবারের অভিযোগ, পরে কুদ্দুস মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তাঁদের মধ্যে নাজমুল হাসান মিন্টু, আজহারুল, জহিরুল, জাহাঙ্গীর, মনিরুল, কবির ও খায়রুল খোকন হাজীসহ আরও কয়েকজন ছিলেন বলে দাবি করা হয়েছে।

নিহতের স্বজনদের ভাষ্য, একপর্যায়ে সংঘবদ্ধভাবে হাসানের ওপর হামলা চালানো হয়। তাঁকে দড়ি দিয়ে বেঁধে দীর্ঘ সময় মারধর করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। নিহতের স্ত্রী তাসলিমা বলেন, ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গে বাজারসংলগ্ন ঘরে ছিলেন। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই তাঁর স্বামীকে মারধর করা হয়েছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, খবর পেয়ে পাইকগাছা থানার উপপরিদর্শক মঞ্জুর ঘটনাস্থলে গেলেও হামলা থামেনি। তবে এ বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক মঞ্জুর কোনো মন্তব্য করতে রাজি হননি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অন্যদিকে ঘটনার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন চাঁদখালী পশুর হাটের আদায়কারী আজহারুল ইসলাম। তার ভাষ্য, হাট শেষ হওয়ার পর আদায়ের টাকা নিয়ে ইজারাদার নাজমুল হুদা মিন্টুর কার্যালয়ে যাওয়ার সময় হাসান তার ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে হাসানকে গণপিটুনি দেয়।

এদিকে স্থানীয় আরও কয়েকজন দাবি করেছেন, ঘটনার পেছনে পূর্বের বিভিন্ন বিরোধ, চাঁদাবাজি, মাদক কারবার ও ব্যক্তিগত দ্বন্দ্বও ভূমিকা রাখতে পারে। কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, হাসানের বিরুদ্ধে এলাকায় মাদকসেবন, মাদক কারবার, চুরি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গুরুতর আহত অবস্থায় হাসানকে রাতের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। হাটের ইজারাদার নাজমুল হুদা মিন্টু অভিযোগ করেন, নিহতের স্বজনেরা তার কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। একই ধরনের অভিযোগ করেছেন কুদ্দুসের পরিবারের সদস্যরাও। তাদের দাবি, পরদিন ভোরে একদল লোক তাদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনা এবং পরবর্তী হামলা-ভাঙচুর—উভয় বিষয়ই তদন্তাধীন রয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ যাই থাকুক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে