গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুর সরকারি কলেজে বিরাশিয়ান বন্ধু মিলনমেলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৫:০৩ এএম ২০২৬
মেহেরপুর সরকারি কলেজে বিরাশিয়ান বন্ধু মিলনমেলা
ছবি

ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজের ১৯৮০–৮১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ প্রায় চার দশক পর অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বন্ধু মিলনমেলা।

শনিবার (৬ জুন) সকালে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে আগত দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের একে অপরের সঙ্গে পুনর্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

আয়োজকেরা জানান, পড়াশোনা শেষ করে কেউ চাকরি, কেউ ব্যবসা কিংবা প্রবাসজীবনে ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে অনেকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বিচ্ছিন্নতা কাটিয়ে বন্ধুত্বের বন্ধন দৃঢ় রাখতেই এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফজলুল হক এবং সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা।

মিলনমেলায় সভাপতিত্ব করেন বিরাশিয়ান বন্ধু মেলার প্রধান সমন্বয়ক আবু জাফর।

অনুষ্ঠানজুড়ে ছিল আড্ডা, স্মৃতিচারণ, ছবি তোলা ও সাংস্কৃতিক পরিবেশনা। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে অনেকেই পুরোনো ছাত্রজীবনের স্মৃতিতে ফিরে যান বলে জানান অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ঐক্য আরো দৃঢ় করার পরিকল্পনা রয়েছে।
সানা/আপ্র/৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ
০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে