গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্ত্রাসী হামলায় আইনজীবী হীরা গুরুতর আহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৩:৪৫ এএম ২০২৬
সন্ত্রাসী হামলায় আইনজীবী হীরা গুরুতর আহত
ছবি

জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সারোয়ার জাহান হীরা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন -ছবি প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সারোয়ার জাহান হীরা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ৪ জুন রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার করিমুল্ল্যাপুর এলাকায় নিজ বাড়ির পাশেই হামলার শিকার হন সারোয়ার জাহান হীরা।

অভিযোগ রয়েছে, ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলের আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সারোয়ার জাহান হীরাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা দায়ের বা রুজু হয়নি।
সানা/আপ্র/৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে