গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়কে শেষ বিদায়

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০২:৫২ এএম ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়কে শেষ বিদায়
ছবি

ছবি প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ গ্রামের বীর সন্তান ও মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়ের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পূর্ণ রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলের করুণ সুরে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহান মুক্তিযুদ্ধে শ্রী সুনীল চন্দ্র রায়ের অবদান লালমনিরহাটবাসীসহ সমগ্র জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধার সহযোদ্ধা, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান।
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে