গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাদারীপুরে রিপন শেখ সংবর্ধনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩১ এএম ২০২৬
মাদারীপুরে রিপন শেখ সংবর্ধনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরে আরাফ ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে লন্ডনের বার্কিং ও ডেগেনহাম এলাকার নির্বাচিত কাউন্সিলর এবং মাদারীপুরের কৃতিসন্তান রিপন শেখ-এর সম্মানে সুধীজনদের নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টায়  মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শকুনি লেকের দক্ষিণ পাড়ের ডেলিসিয়াস রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিপন শেখকে সংবর্ধনা প্রদান করা হয় এবং সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আরাফ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক কাওসার আলম মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক সুজন হোসেন রিফাত।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট কবি, লেখক ও ভূমি বিশেষজ্ঞ মো. মুজিবর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সমাজসেবক ও মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ। বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডনের বার্কিং ও ডেগেনহাম এলাকার নির্বাচিত কাউন্সিলর রিপন শেখ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল ২৪-এর মাদারীপুর জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম এবং আরাফ ফাউন্ডেশন বাংলাদেশের আরেক প্রতিষ্ঠাতা পরিচালক ও মডেল তারকা শাওন করিমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহান্দার আলী মিয়ার এপিএস মো. পিন্টু মিয়া, সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের প্রত্যাশার জেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সানা/আপ্র/২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে