গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাভারে মাদক কারবারির সঙ্গে সখ্যতার অভিযোগে ওসি প্রত্যাহার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ২২:০৪ এএম ২০২৬
সাভারে মাদক কারবারির সঙ্গে সখ্যতার অভিযোগে ওসি প্রত্যাহার
ছবি

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী -ছবি সংগৃহীত

মো. সাজ্জাদ হোসেন, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: মাদক কারবারিকে গ্রেফতারে ব্যর্থতা, তার সঙ্গে সখ্যতার অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে যান দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক। এ সময় শামীমের সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহত সাংবাদিকদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো প্রধান অভিযুক্ত মাদক কারবারি শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে মাদক কারবারির সঙ্গে সখ্যতার অভিযোগে মঙ্গলবার (২৬ মে) সাভার মডেল থানার একজন উপপরিদর্শক ও দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর একদিন পর একই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলীকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতারে ব্যর্থতা এবং তার সঙ্গে পুলিশের কিছু সদস্যের যোগাযোগের অভিযোগের প্রেক্ষাপটে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৭/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে