গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে পুলিশ নিয়োগে উত্তীর্ণ বারো জন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:১১ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
মেহেরপুরে পুলিশ নিয়োগে উত্তীর্ণ বারো জন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে ১২ জন তরুণ-তরুণী নির্বাচিত হয়েছেন। শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

গত সোমবার (১৮ মে) প্রকাশিত ফলাফলে জেলার ১১ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ১২ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় পত্রিকা, অনলাইন মাধ্যম, মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার সচেতনতা কার্যক্রম চালানো হয়। পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় চাকরি প্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে ৯ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৮২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে ৩৪ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।

১৮ মে সকাল ১০টায় পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরেন।

নিয়োগ বোর্ডের সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত ফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীরা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানা গেছে।


সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাই ও ইয়াবা কারবারের অভিযোগ
০৮ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাই ও ইয়াবা কারবারের অভিযোগ

টাঙ্গাইলের কান্দাপাড়া এলাকায় জিহাদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবন, ইয়াবা বিক্রির চেষ্টা ও...

সাতক্ষীরায় কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার
০৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

সাতক্ষীরায় ৫৬ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোম...

জামানতহীন ঋণের ফাঁদে নিঃস্ব নলুয়ার অর্ধশত পরিবার
০৮ সেপ্টেম্বর ২০২৬

জামানতহীন ঋণের ফাঁদে নিঃস্ব নলুয়ার অর্ধশত পরিবার

বেশি মুনাফার প্রলোভন, জামানত ছাড়াই দ্রুত বড় অঙ্কের ঋণ—এমন চটকদার প্রতিশ্রুতির ফাঁদে পড়ে টাঙ্গাইলের স...

ঘোড়াঘাটে ১২৫ একর জমিতে এক গভীর নলকূপ
০৮ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে ১২৫ একর জমিতে এক গভীর নলকূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ১২৫ একর জমির সেচের জন্য রয়েছে মাত্র একটি গভীর নলকূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 মিনিট আগে