গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাঙামাটিতে পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা দুই সেতু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৬:১৫ এএম ২০২৬
রাঙামাটিতে পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা দুই সেতু
ছবি

ছবি সংগৃহীত

সময় গড়াচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের দিকে। আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সেই উত্তেজনার ঢেউ এসে লেগেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ রাঙামাটিতেও। 

রাঙামাটি সদরের আসামবস্তি এলাকায় কাপ্তাই হ্রদের ওপর পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি সেতু এখন স্থানীয়দের কাছে পরিচিত ভিন্ন নামে একটি ‘ব্রাজিল সেতু’, অন্যটি ‘আর্জেন্টিনা সেতু’। শত মিটারেরও কম দূরত্বে থাকা এই দুটি সেতু এখন ফুটবল আবেগের প্রতীক হয়ে উঠেছে।

এক সেতু জুড়ে হলুদ-সবুজ পতাকা আর সমর্থকদের উচ্ছ্বাস প্রতীক ব্রাজিল ফুটবল দলের। আর পাশের সেতুতে আকাশি-সাদা রঙের দাপট প্রতীক আর্জেন্টিনার। 

স্থানীয়রা জানান, বিশ্বকাপ এলেই এই এলাকা রূপ নেয় এক উৎসবমুখর জনপদে। পতাকা টাঙানো, সেতু রং করা, ব্যানার ঝোলানো সব মিলিয়ে শুরু হয় এক ভিন্নধর্মী আয়োজন। সন্ধ্যা নামলেই দুই সেতুতে জমে ওঠে আড্ডা, তর্ক, ভবিষ্যদ্বাণী আর ফুটবল নিয়ে আবেগঘন আলোচনা।

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা ঘুরে দাঁড়ানোর। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপে শিরোপার দেখা না মিললেও এবার নতুন আশায় বুক বাঁধছেন তারা।  বর্ষা মৌসুম না থাকায় কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সেতুর পরিবেশ এখন আরও উন্মুক্ত। তবে দর্শনার্থীদের ভিড় বাড়ছে দিন দিন। বিকেল থেকে রাত পর্যন্ত জমে উঠছে দুই সেতুর ফুটবল আড্ডা।

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই রাঙামাটির এই দুই সেতু পরিণত হচ্ছে শুধু যোগাযোগের পথ নয় বরং দুই মহাদেশীয় ফুটবল আবেগের প্রতীকী মঞ্চে। এক পাশে ব্রাজিল, অন্য পাশে আর্জেন্টিনা আর মাঝখানে ফুটবলের সীমাহীন ভালোবাসা।

এসি/আপ্র/১২/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে