গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে ফিলিং স্টেশনে ভাঙচুর লুটপাট, থানায় অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:২২ এএম ২০২৬
বদরগঞ্জে ফিলিং স্টেশনে ভাঙচুর লুটপাট, থানায় অভিযোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে একটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের মেসার্স চেংমারী ফিলিং স্টেশন পাম্পে এ ঘটনা ঘটে। পাম্পের মালিক সুলতানা আখতার কল্পনা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে পাম্পে মোটরসাইকেলপ্রতি ৪০০ টাকায় তেল বিক্রি করা হয়। তেল শেষ হয়ে গেলে পাম্প বন্ধ করে মালিকসহ প্রশাসনের কর্মকর্তারা চলে যান। রাতে পাম্পের ব্যবস্থাপক ও কর্মচারীরা বিক্রির টাকা হিসাব করার সময় ৯ থেকে ১০ জনের একটি দল মোটরসাইকেলে এসে জোরপূর্বক তেল দেওয়ার দাবি জানায়।

পাম্পে তেল না থাকার কথা জানালে তারা অতর্কিতভাবে লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে ব্যবস্থাপক সুনীল চন্দ্র রায় ও নাইটগার্ড গাজী মিয়াকে মারধর করা হয় এবং বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

পাম্প মালিক সুলতানা আখতার কল্পনা দাবি করেন, হামলাকারীরা তেল নিতে নয়, পরিকল্পিতভাবে লুটপাটের উদ্দেশ্যে এসেছিল। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে পাম্প মালিক সমিতির পক্ষ থেকে ধর্মঘটের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
সানা/আপ্র/২৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে