গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপসাংবাদিকতা প্রতিরোধে মেহেরপুরে সেমিনার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:১১ এএম ২০২৬
অপসাংবাদিকতা প্রতিরোধে মেহেরপুরে সেমিনার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব আব্দুস সবুর। স্বাগত বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নীতিমালা মেনে চলা জরুরি।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ প্রচার সহজ হলেও দায়িত্বশীলতা বেড়েছে। যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

সেমিনার ও কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক অংশ নেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সানা/আপ্র/২৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুর সরকারি হাসপাতালে দরিদ্র ফালু মিয়ার সফল অস্ত্রোপচার
০৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুর সরকারি হাসপাতালে দরিদ্র ফালু মিয়ার সফল অস্ত্রোপচার

গাজীপুরের শ্রীপুরে দুই বছর ধরে হার্নিয়ার অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন ৭৬ বছর বয়সী দরিদ্র কৃষক ফালু মিয়া...

পাবনায় হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে খুন
০৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে খুন

পাবনার আটঘরিয়া উপজেলায় ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গ...

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হতে গিয়ে হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামে...

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী
০৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই