গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাবনার ফরিদপুরে সংবাদ সম্মেলন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাবনার ফরিদপুরে সংবাদ সম্মেলন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মো: আহসান হাবিব রুবেল, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল প্রকাশিত ‘ফরিদপুরে বাড়ি ছাড়া বিধবা আমেনা সহযোগিতা চায়’ শিরোনামের সংবাদের প্রতিবাদে সম্প্রতি ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন করেন খলিশাদহ গ্রামের বাসিন্দা মুরাদ ও আলম।

দুই ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মুরাদ দাবি করেন, জমির দাবিদার আমেনা খাতুনের বাড়ি বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ মৌজায় হলেও তিনি যে দোকানঘর নির্মাণ করছেন, সেটি ডেমড়া ইউনিয়নের পাচুরিয়াবাড়ি মৌজার নদীর মধ্যে অবস্থিত, যা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন।

তিনি আরো জানান, উক্ত স্থানে মানিক নামের এক ব্যক্তি প্রায় ২০ বছর ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। সম্প্রতি ঝড়ে ঘরটি ভেঙে গেলে নতুন করে নির্মাণের সময় আমেনা খাতুন বাধা দেন।

এ বিষয়ে ফরিদপুর উপজেলার সার্ভেয়ার মো: মনোয়ারুজ্জামান বলেন, আমেনা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলে তাকে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে দেখা যায়, অভিযোগকারীর বাড়ি খলিশাদহ মৌজায় হলেও দোকানঘর নির্মাণস্থল পাচুরিয়াবাড়ি মৌজায় অবস্থিত। ফলে ওই জায়গার ওপর আমেনা খাতুনের কোনো মালিকানা দাবি গ্রহণযোগ্য নয়।

সরেজমিনে গিয়ে সাংবাদিকরাও একই তথ্যের সত্যতা পান। অভিযোগকারী আমেনা খাতুনকে তার বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়।

এদিকে সংশ্লিষ্ট সংবাদ প্রকাশকারী পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে আমেনা খাতুন নির্যাতনের শিকার হয়েছেন। তবে আমেনা খাতুনের ভাসুরের ছেলে মো: শামসুল ও দুলাল দাবি করেন, তাকে কোনো ধরনের নির্যাতন বা বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
সানা/আপ্র/২৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে