গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুকুরে ভাসলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:১৪ এএম ২০২৬
পুকুরে ভাসলো নিখোঁজ দুই শিশুর মরদেহ
ছবি

বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে -ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর মনকোটা গ্রামের কবরস্থানসংলগ্ন পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলেন ওই গ্রামের চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮)। তারা পরস্পরের প্রতিবেশী এবং খেলার সাথী ছিল।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে রাত ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে দুটি মরদেহ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে সেগুলো উদ্ধার করেন।

ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের ভাষ্য, দুই শিশুই সাঁতার জানত। তাছাড়া পুকুরটির পানির গভীরতাও তুলনামূলক কম, অনেক স্থানে হাঁটুসমান পানি রয়েছে। এ অবস্থায় তাদের মৃত্যু কীভাবে ঘটলো—তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে