গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়ির দরজায় শিকল লাগিয়ে ৫ গরু চুরি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:০১ এএম ২০২৬
বাড়ির দরজায় শিকল লাগিয়ে ৫ গরু চুরি
ছবি

ছবি সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর ঘরের দরজায় বাহির থেকে শিকল দিয়ে পরিবারের সদস্যদের ভেতরে আটকে রেখে গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির  ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুসৃষ্টি গ্রামের সৌদি প্রবাসী মোহসিন আলীর স্ত্রী বাড়িতে আটটি গরু লালন-পালন করতেন। এর মধ্যে দুই সপ্তাহ আগে তিনটি গরু বিক্রি করা হয়। বাড়িতে একটি ষাঁড় ও চারটি বকনা গরু ছিল। সোমবার রাতে পরিবারের সদস্যরা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, তাদের ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগানো। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘর থেকে বেরিয়ে তারা দেখেন গোয়ালঘর খালি। সেখানে একটি গরুও নেই।

প্রবাসী মোহসিন আলীর মা মনোয়ারা বেগম বলেন, চুরি হওয়া পাঁচটি গরুর বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আমার বউমা দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে আটকানো। জানালা দিয়ে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। বাইরে গিয়ে দেখি গোয়ালঘরে একটি গরুও নেই।

প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার গরুগুলো উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে আমরাও গরুগুলো উদ্ধারে অভিযান চালাবো।

এসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে