গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল

জেলা প্রতিনিধি, ভোলা

জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশিত: ১১:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৯ এএম ২০২৬
অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল
ছবি

ছবি সংগৃহীত

ভোলায় অনলাইন জুয়ার নেশায় বসতঘর ও জমিজমা বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা হারিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। সব হারিয়ে অবশেষে হুঁশ ফিরেছে তার; দুধ দিয়ে গোসল করে দিয়েছেন জুয়া ছাড়ার ঘোষণা। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে এ ঘটনা।

খোঁজ নিয়ে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ভয়ংকর এ নেশায় আসক্ত হয়ে ধীরে ধীরে সর্বস্ব হারান তিনি। শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করে এই নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪-৫ বছর ধরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে আসক্ত হয়ে পড়েছে কয়েক হাজার যুবক, যারা ক্রমেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউসুফের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন জুয়া খেলে সব হারিয়ে ইউসুফ হতাশায় ভুগছিলেন। এখন তিনি আর অনলাইন জুয়া খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

ভুক্তভোগী ইউসুফ বলেন, বন্ধুদের মাধ্যমে প্রথমে আমি এই খেলায় যুক্ত হই। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকি। একপর্যায়ে নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করি। বর্তমানে আমি সম্পূর্ণ নিঃস্ব।

তিনি বলেন, সব হারানোর পর দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি; আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমার মতো আর কেউ যেন এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত না হয়, সেটাই চাই আমি।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে এরপর ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এইসব অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি বাংলাদেশে অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করা দরকার।

এসি/আপ্র/১৪/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের
২১ অক্টোবর ২০২৬

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সব নাগরিককে...

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

মো. নুর জামাল হক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার...

নেশার টাকা না পেয়ে মাকে কাচি দিয়ে গলাকেটে হত্যা
২১ অক্টোবর ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে কাচি দিয়ে গলাকেটে হত্যা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে গলাকেটে...

রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, হোটেলে শিক্ষকের মরদেহ
২১ অক্টোবর ২০২৬

রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, হোটেলে শিক্ষকের মরদেহ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে আবুল বাশার নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই