গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৩৭ এএম ২০২৬
মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা
ছবি

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

মোঃ জাহাঙ্গীর আলম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপিকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষি কার্ড সব দলের মানুষের মধ্যে বিতরণ করা হবে এবং দেশে কোনো বৈষম্য রাখা হবে না। দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু করা হবে, যার মাধ্যমে অসহায় মানুষ চিকিৎসাসেবা পাবে। তিনি বলেন, অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—সে নিজ দলের হলেও ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

আমিনুর রহমান কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কলেজটি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান।

পরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাবুখালী ইউনিয়নের রায়পুর স্লুইসগেট থেকে বালিদিয়া ইউনিয়নের নির্বিষখালী পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১২/৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের
০৫ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক বৃষ্টিতে আমনখেতে ফিরেছে প্রাণ। ধানে ফুল...

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৫ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আকরাম হোসেন: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পা...

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে