গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কসবায় বিজ্ঞান সপ্তাহ ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
কসবায় বিজ্ঞান সপ্তাহ ও অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের ৭ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে কসবায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

গত ৮ ও ৯ এপ্রিল দু’দিনব্যাপী বিজ্ঞানমেলা কসবা মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উদ্ভাবনমূলক প্রকল্প প্রদর্শন করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রকল্পসমূহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের নির্বাচিত বিচারকরা মূল্যায়ন করেন।

এ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- প্রথম স্থান সামিন আল মাহদী, কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়; দ্বিতীয় মো. আসকার ইবনে আনিস; তৃতীয় তোরফা জাহান প্রান্তি, কসবা পৌর উচ্চ বিদ্যালয়; চতুর্থ আয়েশা জান্নাত খান, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; পঞ্চম সাফওয়ান আহমেদ, শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়।

কলেজ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- প্রথম সামিয়া, সরকারি আদর্শ কলেজ সৈয়দাবাদ; দ্বিতীয় সাবিকুন্নাহার, মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ; তৃতীয় মোসাম্মৎ জান্নাত, সরকারি আদর্শ কলেজ সৈয়দাবাদ; চতুর্থ উম্মে হাবিবা, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজ; পঞ্চম নাজমুন্নাহার নিছা, কসবা মহিলা ডিগ্রী কলেজ।

কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিজয়ী- প্রথম স্থান কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়; দ্বিতীয় স্থান কসবা পৌর উচ্চ বিদ্যালয়।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে