গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসে হামলা, বাড়ছে উত্তেজনা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৫ এএম ২০২৬
সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসে হামলা, বাড়ছে উত্তেজনা
ছবি

জেলা যুবলীগের নেতা জুলফিকার আলী জিন্নাহ -ছবি আজকের প্রত্যাশা

সাতক্ষীরায় সদর সাব-রেজিস্ট্রি অফিসের এজলাসে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার (৩০ মার্চ) দুপুরে সংঘটিত এ ঘটনায় জেলা শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, জেলা যুবলীগের নেতা জুলফিকার আলী জিন্নাহর নেতৃত্বে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি এজলাসের ভেতরে প্রভাব খাটিয়ে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশি পরিচয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল পাসপোর্টের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টা করেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ ও অফিস স্টাফরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, আপত্তির মুখে জিন্নাহ উত্তেজিত হয়ে ওঠেন এবং তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী নিয়ে হামলা চালান। এতে দলিল লেখক সমিতির সভাপতিসহ কয়েকজন আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ সাংবাদিক দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে আসছিলেন। রেজিস্ট্রি অফিসেও একই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল বলে সংশ্লিষ্ট মহলে প্রচলিত রয়েছে।

ঘটনার পর অফিস সহায়ক প্রদীপ কুমার ঘোষ অভিযুক্ত জুলফিকার আলী জিন্নাহর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি ভুক্তভোগী জমির প্রকৃত মালিক তারিকুল ইসলাম থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর একটি মহল অভিযুক্তকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সংশ্লিষ্টরা জানান, ঘটনাটির পেছনের কারণ ও অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানা/আপ্র/১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে