গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

ফটিকছড়িতে এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে!

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:৩৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
ফটিকছড়িতে এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে!
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে জ্বালানি তেলের সরবরাহসংক্রান্ত ভোগান্তি কমাতে চালু হয়েছে 'লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম'। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে—কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।

সিস্টেমটি স্বেচ্ছায় ডেভেলপ করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ)। স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, 'এই সিস্টেম সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর একটি সেবা। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরো জোরদার হবে।'

তিনি আরো বলেন, 'প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ স্থানীয় সেবাকে আধুনিক করতে সহায়ক হবে এবং নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ে ভূমিকা রাখবে।'

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন—কোন পাম্পে তেল সরবরাহ রয়েছে, কখন পাওয়া যাবে এবং কোথায় মজুতের অবস্থা কী।

স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে 'লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম' ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় কখন সরবরাহ দেওয়া হবে এবং মজুত পরিস্থিতি কেমন।

এসি/আপ্র/২৫/০৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

সাফারি পার্কে নারী ও দুই ছেলেকে মারধরের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

সাফারি পার্কে নারী ও দুই ছেলেকে মারধরের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক, তাঁর দুই ক...

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
২৯ আগস্ট ২০২৬

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

পুলিশের তদন্তে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির, আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্র...

প্রতারণার মামলায় স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস গ্রেফতার
২৯ আগস্ট ২০২৬

প্রতারণার মামলায় স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস গ্রেফতার

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের নিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে