গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানালেন পানিসম্পদমন্ত্রী

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২১:১৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৩৫ এএম ২০২৬
১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি

রোববার খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি -ছবি সগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচিত সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছি। ১৬ মার্চ সাহাপাড়া খালটি পুনঃখননের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী এই কর্মসূচি যখন শেষ হবে এই এলাকার সাধারণ মানুষ সুবিধা ও উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়, এই খাল খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের ক্ষেতে যাবে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এই খালটি সাড়ে ১২ কিলোমিটার। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই দায়িত্বটুকু নিয়েছি। এই উদ্বোধনী অনুষ্ঠানটি একসঙ্গে সারা দেশব্যাপী হবে।’

খনন প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয় তিনি বলেন, ‘কোনভাবেই যাতে দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় না পায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এ কাজগুলো করবো। সেখানে আমরা স্বচ্ছতা নিশ্চিত করবো দায়িত্বশীলতার সঙ্গে।’

সানা/আপ্র/৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন
০৮ সেপ্টেম্বর ২০২৬

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চালুর মাত্র ১২০ দিনের মাথায় আবার উৎপাদন বন্ধ করেছে চট্টগ্রামের আনো...

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার...

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু
০৮ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০)।...

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু
০৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু

এস এ খান শিল্টু: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে