গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় বাসে তল্লাশিতে ৫ বিদেশি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:২৬ এএম ২০২৬
খুলনায় বাসে তল্লাশিতে ৫ বিদেশি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩টি পিস্তল, ২টি রিভলভার ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় বটিয়াঘাটা উপজেলার নিচখামার মেইন সড়কে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে। তল্লাশির সময় ব্যাগ থেকে ৩টি পিস্তল, ২টি রিভলভার এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম সুরাইয়া (৪০)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে একই দিন সকালে খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের একটি যৌথ টহল দল তল্লাশি চালিয়ে দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
সানা/আপ্র/৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে