গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

মাদকের বিরুদ্ধে নিজেই মাইকিং করলেন মাদকসেবী, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৩০ এএম ২০২৬
মাদকের বিরুদ্ধে নিজেই মাইকিং করলেন মাদকসেবী, ভিডিও ভাইরাল
ছবি

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মাদকসেবী এক যুবক এলাকায় মাইকিং করে জানিয়েছেন, এখন থেকে তিনি নিজে মাদক সেবন করবেন না ও এলাকায় কাউকে মাদক সেবন করতেও দেবেন না। ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। এই মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ মাইকিংয়ের ঘটনা ঘটে।

ওই যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার বাসিন্দা।

মাইকিংয়ে ফাইম হোসেন বলেন, এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করব না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪টি গ্রামে মাইকিং করেছি। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী আমাদের অপমান করে। তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আমি নিজের টাকা খরচ করে মাইকিং করছি। আমি আর নিজে মাদক সেবন করব না।

তিনি আরো বলেন, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করব। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসি/০৩/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের
২১ অক্টোবর ২০২৬

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সব নাগরিককে...

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

মো. নুর জামাল হক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার...

নেশার টাকা না পেয়ে মাকে কাচি দিয়ে গলাকেটে হত্যা
২১ অক্টোবর ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে কাচি দিয়ে গলাকেটে হত্যা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে গলাকেটে...

রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, হোটেলে শিক্ষকের মরদেহ
২১ অক্টোবর ২০২৬

রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, হোটেলে শিক্ষকের মরদেহ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে আবুল বাশার নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই