গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোবাইল কিনে না দেওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়লো কিশোর

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ১৬:৪২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:০৪ এএম ২০২৬
মোবাইল কিনে না দেওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়লো কিশোর
ছবি

বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়া কিশোরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল- ছবি সংগৃহীত

রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছে সুমন হোসেন (১৫) নামে কিশোর। এসময় বেশ কিছুক্ষণ চেষ্টা করে তাকে সেই খুঁটি থেকে নামাতে পারেননি পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর সুমনকে উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামে এই ঘটনা ঘটে। সুমন হোসেন ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

মাহাতাব হোসেন জানান, সুমন বাকপ্রতিবন্ধী। বেশ কিছু দিন ধরে সে মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল। কিন্তু আজ দিবো, কাল দিবো করে কিনে দেওয়া হয়নি। শুক্রবার সকালেও মোবাইল ফোনের দাবি করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুমন। এরপর প্রতিবেশীদের কাছে খবর পেয়েছি সে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েছে। অনেকক্ষণ চেষ্টা করেও নামাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটিতে সুমনকে বৈদ্যুতিক খুঁটিতে দেখতে পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে তার পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় ২ ঘণ্টা পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সুস্থ রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, এক কিশোর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যায়। প্রথমে তাকে নেমে আসতে বলা হলে সে নামছিল না। পরে মোবাইল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে নামিয়ে আনি। বৈদ্যুতিক খুঁটি উচ্চতা প্রায় ৩০ ফুট।

ওআ/আপ্র/২৭/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ
০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে