গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার

Super Admin

Super Admin

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৫৮ এএম ২০২৬
তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার
ছবি

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটি খুঁড়ে মঞ্জুরুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনীরামপুর রামপুরা মাজারসংলগ্ন একটি আলুখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই আলুখেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি তারা তারাগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলুখেতের পাশের একটি তামাকক্ষেতে রক্তের দাগ ও এক জোড়া জুতা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা এসে জুতাটি নিখোঁজ ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের বলে শনাক্ত করেন। সেদিন ব্যাপক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন ফরিজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া লাশটি মঞ্জুরুল ইসলামের বলে নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সানা/আপ্র/২৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে