গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানালেন ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৮০ দিনের মধ্যে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ২১:৩০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:২৩ এএম ২০২৬
১৮০ দিনের মধ্যে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে
ছবি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু -ছবি আজকের প্রত্যাশা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ১৮০ দিনের মধ্যে বুড়িমারী থেকেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে। তিনি জানান, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লালমনিরহাট বিমানবন্দর, ফোরলেন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

শপথ নেওয়ার পর সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে অগ্রগতি ত্বরান্বিত করা হবে, যাতে কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করা যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে আটটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পর্যায়ক্রমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রত্যেক পরিবারকে এই কার্ডের আওতায় এনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আসাদুল হাবিব দুলু আরো বলেন, লালমনিরহাটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী ১৮০ দিনে জেলায় কী কী উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব—সে বিষয়ে আলোচনা হয়েছে। কর্মকর্তারা চলতি মাসের ২৮ তারিখের মধ্যে প্রস্তাবনা উপস্থাপন করবেন। সে অনুযায়ী লালমনিরহাটের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।
এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।

সানা/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে