গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

জয়-পরাজয় নিয়ে ভোট বিশ্লেষণ

খুলনা-৬ আসনে জামায়াত প্রার্থীর জয়, তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৫ এএম ২০২৬
খুলনা-৬ আসনে জামায়াত প্রার্থীর জয়, তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ছবি

মাওলানা আবুল কালাম আজাদ ২৬ হাজার ১৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে পরাজিত করেছেন

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ২৬ হাজার ১৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে পরাজিত করেছেন।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে মাওলানা আবুল কালাম আজাদকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৩ হাজার ৩৩২ জন। পোস্টাল ভোটসহ ১৫৬টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ১৯১টি, যা মোট ভোটারের ৬৬ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট এবং ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৫১৯টি।

এ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) পেয়েছেন ১ হাজার ৫৭১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আসাদুল ইসলাম ফকির (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৯৫০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৭১৭ ভোট। এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ফলাফল ঘোষণার পর নির্বাচনী এলাকায় দিনভর আলোচনা-সমালোচনা চলতে থাকে। নির্বাচিত হওয়ার পর মাওলানা আবুল কালাম আজাদ ভোটার, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিজয় মিছিল থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

অন্যদিকে পরাজিত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্বাচনকে কেন্দ্র করে জয়-পরাজয় মেনে নেওয়ার কথা উল্লেখ করেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা কেউ ভেঙে পড়বেন না, আমি সব সময় আপনাদের পাশে আছি।”

তবে বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে পরাজয়ের পেছনে এলাকা ভিত্তিক কিছু বিতর্কিত নেতা-কর্মীর ভূমিকার কথা উল্লেখ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, দলের অভ্যন্তরীণ কোন্দল এবং মাঠপর্যায়ে সমন্বয়ের ঘাটতি ফলাফলে প্রভাব ফেলেছে।

অন্যদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শুরু থেকে শেষ পর্যন্ত সংগঠিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। এ আসনে দলটির সাংগঠনিক ভিত্তি পূর্ব থেকেই শক্তিশালী ছিল। নির্বাচনী প্রচারে নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণও বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

এছাড়া প্রচারণায় সাম্প্রদায়িক সম্প্রীতি, জুলাই শহীদদের মর্যাদা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়। প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের ব্যক্তিগত জনপ্রিয়তাও বিজয়ে ভূমিকা রেখেছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

সানা/আপ্র/১৪/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে