গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লঙ্কানদের ৪ রানে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
লঙ্কানদের ৪ রানে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ নারী এ দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। 

 

অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন টাইগ্রেসরা। তাতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। 

 

জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা। 

 

মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। ডেথ ওভারে দুর্দান্ত ছিলেন লতা মন্ডল। 

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। 

 

আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি।

 

ডিসি/আপ্র/১৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার
০৯ সেপ্টেম্বর ২০২৬

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তির...

চীনে জুনিয়র হকি অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
০৯ সেপ্টেম্বর ২০২৬

চীনে জুনিয়র হকি অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ জুনিয়র নারী হকি দল (অনূর্ধ্ব-২০) সবাইকে তাক লাগিয়ে চীনে চলমান এশিয়ান কাপের চ্যালেঞ্জার্স...

কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট, অভিষেকেই খালেদের দুই উইকেট
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট, অভিষেকেই খালেদের দুই উইকেট

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে একই ম্যাচ...

সিরিজ শুরুর ১০ দিন আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
০৮ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ শুরুর ১০ দিন আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

 আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয় দল। ২০২৫-২৭ আইসিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে