গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, হোটেলে শিক্ষকের মরদেহ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৪:১৭ এএম ২০২৬
রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, হোটেলে শিক্ষকের মরদেহ
ছবি

নিহত আবুল বাশার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে আবুল বাশার নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর তাঁর রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়েছিল। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা স্বজনদের। এ ঘটনায় ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার মামুন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে ভেদরগঞ্জ থানা-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল বাশার গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, আবুল বাশারের পূর্বপুরুষদের বসতি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায়। ছুটিতে মাঝেমধ্যে সেখানে বেড়াতে আসতেন তিনি। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে শরীয়তপুরের উদ্দেশে রওনা হন আবুল বাশার।

রোববার রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি স্ত্রীকে জানান, নাঈম নামের এক বন্ধুর বাসায় রাতের খাবার খাচ্ছেন এবং সেখানেই থাকবেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।

পরদিন বেলা ৩টার দিকে আবুল বাশারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি জানান, আবুল বাশার আহত হয়েছেন এবং তাঁর চিকিৎসার জন্য দুই হাজার টাকা প্রয়োজন। টাকা পাঠানোর নম্বর চাইলে ওই ব্যক্তি কোনো নম্বর দেননি। কিছুক্ষণ পর আবুল বাশারের রক্তাক্ত একটি ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পরিবার।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি গাজীপুরের কালিয়াকৈর থানায় জানান। পুলিশ মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করে জানতে পারে, আবুল বাশার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আশপাশে রয়েছেন। এরপর রাতে পরিবারের সদস্যরা শরীয়তপুরে এসে ভেদরগঞ্জ থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সামছুল আরেফিন সংবাদমাধ্যমকে বলেন, হোটেল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। তবে নাক-মুখে রক্ত রয়েছে। ছুরিকাঘাত বা শ্বাসরোধের মতো কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
সানা/আপ্র/২১/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের
২১ অক্টোবর ২০২৬

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সব নাগরিককে...

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

মো. নুর জামাল হক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার...

নেশার টাকা না পেয়ে মাকে কাচি দিয়ে গলাকেটে হত্যা
২১ অক্টোবর ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে কাচি দিয়ে গলাকেটে হত্যা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে গলাকেটে...

আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬

আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

‎নাজমুল হক, রাজশাহী: রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই