দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৯) ‘মকশেদ আলী মঙ্গলিয়া-আবু বকর ছিদ্দীক’ পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় “মকশেদ আলী মঙ্গলিয়া-আলহাজ্ব আবু বকর ছিদ্দীক” পূর্ণ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এডভোকেট আশফাক আহমেদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, সহ-সভাপতি (১) রেজা হুমায়ুন ফারুক চৌধুরী সহ-সভাপতি ডা. এএইচএম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, যুগ্ম-সম্পাদক (১) সুজাউর রব চৌধুরী, যুগ্ম-সম্পাদক (২) মোঃ শাহেদ রিয়াজ চৌধুরী (পিম), কোষাধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিক, মেডিকেল সম্পাদক মোঃ জামিরুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ সফিকুল হক ছুটু, মোঃ জর্জিস আনাম, মোঃ আবুজার সেতু, এবিএম শফিকুর রহমান অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, এম. বিল্লাহ মোহাম্মদ আলী ও মোঃ মোয়াজ্জেম হোসেন।
কেএমএএ/আপ্র/১৯.১০.২০২৬