গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

চাঁদাবাজির মামলায় কারাগারে বহুল আলোচিত সন্ত্রাসী বগা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:২২ এএম ২০২৬
চাঁদাবাজির মামলায় কারাগারে বহুল আলোচিত সন্ত্রাসী বগা
ছবি

তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগা

চট্টগ্রাম মহানগরের খুলশী থানায় করা চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) শুনানি শেষে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এস এম মনিরুল ইসলাম জানান, খুলশী থানার চাঁদাবাজি ও অস্ত্র মামলায় ওয়াকিল হোসেন বগা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। তবে চাঁদাবাজির মামলায় জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বগার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই বলেও জানান তিনি।

নগর ভবনে বগার অবস্থান নিয়ে আলোচনা: এর আগে গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে তাঁকে গ্রেফতার করতে যায় পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।

পরদিন মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, ওয়াকিল নগর ভবনে ছিলেন না। তাঁর দুই ভাই মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় ওয়াকিলকে সন্ত্রাসী নয়, জুলাই যোদ্ধা বলে দাবি করেন মেয়র। পাশাপাশি খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।

ওই দিনই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবিতে বদলি করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

৩৭ জনের নাম উল্লেখ করে মামলা: গত ৬ অক্টোবর প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ওয়াকিলসহ ৩৭ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় আরেকটি মামলা করেন চট্টগ্রাম খবরের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ আরিফ। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এজাহারে পাঁচটি ঘটনার উল্লেখ করে আরিফ অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিল তাঁকে অপহরণ করে ওয়াকিলের আস্তানায় নিয়ে চাঁদা দাবি করা হয়।
সানা/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২০ সেকেন্ডে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, ভিডিও ভাইরাল
১৯ অক্টোবর ২০২৬

২০ সেকেন্ডে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুদিদোকানে ঢুকে জামায়াতের কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলি করার...

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ, যাত্রী আটক
১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ, যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগে লুকানো অবস্থায় প্রা...

মাগুরায় চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার, আটক দুই নারী
১৮ অক্টোবর ২০২৬

মাগুরায় চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার, আটক দুই নারী

মাগুরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে চার হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ছয় লাখ টা...

অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি মিলল পরিত্যক্ত ভবনে
১৮ অক্টোবর ২০২৬

অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি মিলল পরিত্যক্ত ভবনে

নগরীর ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই