গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৩ এএম ২০২৬
মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়...

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ই...

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি

চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ, কাঁসর-ঘণ্টার ঝংকার আর ঢাকিদের ছন্দময় পরিবেশনা। পছন্দের বাদক দল খুঁজছেন দ...

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ
১৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসতঘরে অনধিকার প্রবেশ করে এক দম্পতি ও ওই নারীর মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে