‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ জাহান্দার আলী মিয়া।
র্যালিতে অংশ নেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দৃষ্টিপ্রতিবন্ধীরা।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য।
সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস এম খলিলুজ্জামান হিমু, দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াস বেপারী এবং প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলি খানম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি ডা. মো. নাসির উদ্দিন, সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে, সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম বোরহান, প্রদেশ সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল এবং দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহীন মোল্লা।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও দৃষ্টিপ্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
সানা/আপ্র/১৬/১০/২০২৬